আমার হাড় কালা করলাম রে~ Amar har kala korlam re~Lyrics 

আমার হাড় কালা করলাম রে

আমার দেহ কালার লাইগা রে

ওরে আমার অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসী

মন রে…

ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসী

মন রে…

ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসী

মন রে…

ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসী


কথা – পল্লীকবি জসীম উদ্দিন